Tuesday, 28 June 2011

Fwd: যখন তুমি থাকবেনা

যখন তুমি থাকবেনা

এমন হবে
বা হোতে পারে
ভাবিনি কখনো
তবু জানি
তুমি থাকবেনা
একদিন ।

রাতের পর আসবে ভোর
ফুটবে আলো
হালকা বাতাস
পাখির ডাক
পৃথিবীর ঘুম ভঙ্গা
সবই থাকবে যথাস্থানে
শুধু তুমি থাকবেনা ।



সকাল হবে
যান চলবে
মানুষ চলবে
বসে থাকবো আমি
নিঃসঙ্গ নিঃস্তব্ধ অলিন্দে
এক পেয়ালা চা এর অপেক্ষায়
যখন তুমি থাকবেনা ।

থাকবে অনেক অবকাশ
কিছুবা ছোটখাটো কাজ
জীবনের কোলাহল
কাঁধে  ব্যাগ
দুবিনুনি চুল
পরনে স্কুলের শাডি
অবিকল সেই মেয়ে
নিশ্চিন্ত চোখে
নিজস্ব সময়ে
নিজের ছন্দে
নিজের পৃথিবীতে
নিঃসঙ্গ আমি
অলিন্দে বসে দেখবো
যখন তুমি থাকবেনা ।

সকাল গড়িয়ে দুপুর
সাজানো ঘর
পরিস্কার বাড়ি
সাদা পৃথিবী
সব যথাস্থানে
নিয়ম হবে কেনা
যখন তুমি থাকবেনা ।

দুপুর গড়িয়ে বিকেল
আশ্রয়হীন আমি
অন্তহীন বাতাসের ঢেউ
মনমরা আমাদের রাধাচুড়া
মনে ভাবি
একটু বৃস্টি হোক
যখন তুমি থাকবেনা ।

সূয্য অস্ত  যায়
সন্ধ্যার আকাশ
নিরস্ত্র আমি
আন্ধকারে পায়চারি
যখন তুমি থাকবেনা ।

নিঝুম রাত
নিঃস্তব্ধ পৃথিবী
শুধু আমি জেগে থাকি
চোখ বুজলেই দেখি
নিঃসঙ্গ আমি
একা বেঁচে আছি
ভোরের আকাশের নীচে
যখন তুমি থাকবেনা ।


No comments:

Post a Comment