Wednesday, 5 October 2011

আমার স্বপ্নের উঠোন জুড়ে আজ হায়েনার বসবাস
অত্যাচারিতের আর্তনাদ
বুজোয়ও গণতন্ত্রের
পতাকার তলে
হাজার শুঁকুনের বসবাস ।
আমরা স্বাধীন নই,
চারদিকে মেহনতি মানুষের লাশ ৷

লাশের উপর দাড়িয়ে,
আজ শপথ নেওয়ার দিন
ভোর হতে বুঝি বাকি নেই
এখনই সময়,
আবার নতুন পথে চলা ।
এখনই সময়,
আবার একটি যুদ্ধ করা ।

--


No comments:

Post a Comment