ভেসে চলেছি এক জাহাজের ডেকে
এক পেয়ালা ফেনি হাতে।
দীর্ঘদিন রোগে ভুগে
জ্যোতি হীন নিভুনিভু চোখে।
দেওয়া নেওয়ার হিসাব চারিদিকে
অর্থশাস্ত্র একমাত্র চর্চার বিষয়।
অজানা ভবিষ্যৎ
বেচেঁথাকার প্রচেষ্টা।
দাপিয়ে বৃষ্টি হোক
কালবৈশাখী ভেঙ্গে দিক বাধন।
শেষ হোক উৎকণ্ঠা ভরা জীবন
তৈরি হোক আগামী প্রজন্মের সুন্দর পৃথিবী।
মানুষ হক মঙ্গলের ধারক
মানুষ হোক আনন্দের বাহক।
সুন্দর পৃথিবী হোক
আরও সুন্দর।
--
Tushar Ranjan Ray
No comments:
Post a Comment