Wednesday, 9 November 2011

আমার নাম ধরে ডাকে


আমার গ্রাম শেষে
সাঁওতালি পাড়া।
কদমফুলের গন্ধ
পদ্ম-পুকুর
দিগন্ত জোড়া আশ্বিনর সবুজ শিশর ভেজা ধানের ক্ষেত।
আষাঢ় সন্ধ্যার তুমুল বরষা
শেষ বৈশাখের কালবৈশাখী।
ঘনকাল মেঘ
ঘুর্নিহাওয়া আর জলোচ্ছ্বাস।
জ্যৈষ্ঠর প্রখর রৌদ্র
আধময়লা কাপড়ে গ্রামের মানুষ
আমার নাম ধরে ডাকে।
আমি ভাসিয়ে দিই চোখ
কুয়াশা ভরা স্নিগ্ধ সুন্দর ভোরের আকাশে।
আমি হাড়িয়ে যায়
নিঝুম রাতে মেঠো পথে গরুর গাড়ির ছন্দে।
অনেক তারার ভিড়ে
পৃথিবীর পানে চেয়ে।

--
Tushar Ranjan Ray


No comments:

Post a Comment