যখন তুমি থাকবেনা
রুপালী আকাশ, ভোরের আলো
মিঠে বাতাস , পাখির ডাক
নিস্তব্ধ অলিন্দে নতজানু হয়ে
বসে থাকবো নিঃসঙ্গ আমি
এক পেয়ালা চা এর অপেক্ষায়
যখন তুমি থাকবেনা ।
কাঁধে ব্যাগ, দু-বিনুনি চুল, পরনে স্কুলের শাডি
অবিকল সেই মেয়ে
নিশ্চিন্ত চোখে, নিজস্ব সময়ে
নিজের ছন্দে পাড়ি দেবে নিজের পৃথিবীতে
অলিন্দে বসে দেখবো আমি
যখন তুমি থাকবেনা ।
সূর্য অস্ত যায়, সন্ধ্যার আকাশ
অন্তহীন বাতাসের ঢেউ
রাধাচূড়া গাছের নীচে বসে আশ্রয়হীন আমি
মনে ভাবি একটু বৃষ্টি হোক
যখন তুমি থাকবেনা ।
নিঝুম রাত, নিস্তব্ধ পৃথিবী
জেগে থাকি নিঃসঙ্গ আমি
চোখ বুজলেই দেখি মিশমিশে কালো মরুভুমি
যখন তুমি থাকবেনা ।
No comments:
Post a Comment