Wednesday, 5 December 2012


দশম শ্রেনিতে আমি তখন সপ্তদশী
তুমি নবম পঞ্চদশী ।
বাদল দিনে অঝড় ঝড়ে বৃস্টি
বরষা আছড়ে পরছিলো ঘরে
উরছিল পাতা
ছিলো না আলো
তুমি ছিলে আমার ছাতের ঘরে
আমি তখন দশম শ্রেনি
তুমি নবম পঞ্চদশী
সর্বনাশী বয়স তখন তোমার
কনো কিছুই পাপ হয়নি মনে ।

আমার ছেলে এখন দশম শ্রেণি
তোমার মেয়ে নবম পঞ্চদশী
গল্প করে ছাতের রেলিং ধরে
এখন ওদের বয়স সর্বনাশী ।

ছাতের ঘরে আমি দিয়েছি তালা
ছাতের আলো সারাটাক্ষন জ্বালা ।
আমার ছেলে বিকেল বেলা ছাতে
তুমি ওঠো মেয়ের পিছুপিছু
বস ছাতে মাদুর খানা পেতে ।

পারিনা কেন শপৎ নিতে আজ
না পেরোতে ছাদের চৌকাঠ
খুলে দিতে ছাতের ঘরের তালা
বন্ধ হোক ছাতের আলো জ্বালা ।

মনের সুখে গল্প করুক ওরা
আকাশ দেখুক ওদের ভালবাসা
পাপকে ওরা জয় করতে শিখুক
মনের সাথে আরো একটা মন মিশুক ।

No comments:

Post a Comment