আমি ১
বালুকা বেলায়
হাড়িয়ে যাওয়া
নীল সাগরের
ঢেউ ।
বাস্তবে
পাওয়া যায় না তাকে
শুধুমাত্র
তীব্র এক অনুভূতি
ভেসে চলে
আমার চেতনায় ।
আমি ২
আমার গ্রাম
শেষে
সাঁওতাল পাড়া
কদম ফুলের
গন্ধ
আশিনর দিগন্ত
জোড়া সবুজ শিশিরভেজা আউস ধানের ক্ষেত
কাশফুল ঘেরা
শালুকফুলে ভরা পদ্মপুকুর
কুয়াশা ভরা
স্নিগ্ধ ভোরের আকাশ
আধাময়লা
কাপড়ে শুকিয়ে যাওয়া গ্রমীন মানূষের হাসি
নিঝুম রাতে
মেঠোপথে গরুরগাড়ির ছন্দ
আজও আমাকে
নাম ধরে ডাকে ।
আমি ৩
জীবনের ২০টা
বছর
চলতে চলতে
একদিন বুঝতে পারলাম
আমি ভেসে
চলেছি গভীর সমুদ্রে
বসে আছি এক
জাহাজের ডেকে এক পেয়ালা ফেণি হাতে ।
চারদিকে শুধু
জল
মাথা উপর নীল
আকাশ
দিগন্তজোড়া
নিস্তব্ধ পরিবেশ ।
বহু দিনের
রোগে ভোগা
নিভু নিভু চোখ
ক্লান্তিতে
আচ্ছন্ন মন ।
অপেক্ষায় আছি
যেদিন জাহাজ
ভিরিবে
রাজযাত্রা
শেষে
হয়তো ফিরিব
দেশে ।
আমি ৪
বৃষ্টি পড়চে
। একনাগারে ।
অঝোরে বৃষ্টি
।
মাথার উপর
টিনের ছাদ ।
মিস্টি আওয়াজ
।
মিস্টি সুর ।
মিস্টি ছন্দ
।
আমার
ভাল লাগে
বৃষ্টি ।
সামনে বিরাট
একটা দীঘি ।
চারিপাশে
অনেক তালের গাছ ।
মাথা নারে
কথা বলে ।
মাঝে মধ্যে
আম জাম আর অনেক নিম গাছ ।
কেউ কোথাও
নাই ।
মাথার উপর
নিথর কালো আষাড়ে বাদল ।
ধরো শুধু
তোমরা দুজনে বসে আছ ।
হয়তো কিছু
ভাবছ অথবা কিছু না ।
অনেক দূরে
একটা বিদ্যুতের ঝলকানি ।
কিঝুটা ভয়
কিছু অভিমাণ ।
কিন্তু হলপ
করে বলতে পারি
আনন্দ অনেক
খানি ।
No comments:
Post a Comment