Thursday, 14 June 2018

আমি

বিশ শতকের
সাত এর দশক
দশম শ্রেণী
উড়নচণ্ডী মন
রুক্ষ চুল
ধুলা মাখা পা
বিড়ি ফুঁকি
বাংলা টানি
মিছিলে যাই
রক্তদান শিবির
ঝড়ের মস্তি
বিন্দাস জীবন ।
চোখের নীচে কালো ছায়া
হলুদ বিকেল
ছোট্ট নৌকা
ভরা গঙ্গা
নীচে অশেষ জলরাশি
উপরে দিগন্ত-জোড়া আকাশ
মেঘের রং
জলের রং
বদলায়
গঙ্গা
ছোট্ট নৌকা
আর
আমি ।

No comments:

Post a Comment