Wednesday, 28 November 2018

উন্নয়ন


অস্পষ্ট সময়
মহা বিষণ্ণতা
শিশু ও গবাদি পশুগুলি ভারী বৃষ্টিতে কাঁদছিল
তিক্ত শীতলতা
কারণ তাদের বাড়ি ধ্বংস এবং পুড়িয়ে ফেলা হয়েছিল।
উন্নয়নের সন্তানরা নিজেদের চোখে দেখেছিল
তাদের বোমাতে বধ
মেষ ও মেষের মাংস
মহা বিষণ্ণতা
শিশু ও গবাদি পশুগুলি ভারী বৃষ্টিতে কাঁদছিল ।

পশুদের সব খাদ্য, সঞ্চয় এবং সম্পত্তি ধ্বংসের অপর নাম উন্নয়ন
কারণ উন্নয়নের সন্তানরা তাদের বাড়ি ধ্বংস এবং পুড়িয়ে ফেলছিল।
তখন উন্নয়ন পথে পরামর্শ গ্রহণ করতে ব্যস্ত
চুক্তি সাইন করাতে হবে ।
পশুরা চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করে,
তাদের মধ্যে কিছু পশুকে কারাগারে নেয়া হয়
তিক্ত শীতলতা
উন্নয়নের সন্তানরা নিজেদের চোখে দেখেছিল
কারণ উন্নয়নশীল নেতার আশীর্বাদে অসহায় পশুদের বাড়ি ধ্বংস এবং পুড়িয়ে ফেলা হয়েছিল ।

একটি শিক্ষক কে গ্রেফতার করা হয়েছিল।
তিনি পুলিশকে জানান "আমি ছাত্রদের ছেড়ে যাচ্ছি না।
যদি আপনি আমাকে গ্রেফতার করতে চান, তাহলে আসুন স্কুলে
আমাকে এবং ছাত্রদের সংগ্রহ করুন । "
এতো ভয়ংকর বার্তা
উন্নয়ন বলে “চাই আরও উন্নয়ন । ভাত কাট পশুদের
আরও আশীর্বাদ করো তাহাদের । নির্বোধ ওরা ।”
উন্নয়ন কহে “আমি ঈশ্বর । যে করিবে আমাকে অবিশ্বাস তার স্থান নাই জগতে আর ।”
মহা বিষণ্ণতা
শিশু ও গবাদি পশুগুলি ভারী বৃষ্টিতে কাঁদছিল ।


No comments:

Post a Comment