সাধারন মানুষ
প্রতিদিন সকালবেলা উঠি
কাজ যেতে হয়.
সব দিন একই জীবনপঞ্চি
পাগল বানিয়েছে ।
ক্লান্ত আমি
ক্ষতবিক্ষত
নিজেকে পুরাতন বোধ করছি,
যদিও জানি
আমি
কারখানা মালিকদের অহংকার ।
আমার কাজ শেষ হয়
প্রতিদিন সাড়ে চারটের সময়,
কিন্তু পরিবর্তন চাই জীবনের
আবার লেগে পরি কাজে
কম দরিদ্র হওয়ার চেষ্টাতে ।
অভিন্ন গতি,
না-ভিন্ন প্রকৃতি,
ঘণ্টা পর ঘণ্টা
একই কাজ
শুকনো হৃদয় এবং
মন অসাড় করে তোলে ।
সব দিন
সারা দিন
বিশাল সব মেশিন গর্জন করে,
আমি সামাল দিই
ঠাণ্ডা ঘরে বসে
তাল মেলাতে চেষ্টা করি ।
আমার আঙ্গুলে কালশিটে পরে
রক্ত জমাট বাঁধে ।
চারদিকে ভয়ের অন্ধকার
একটি মিনিট মন্দীভূত
হওয়ার যো নাই
নাই বিশ্রাম
সকলেই ভীত
এক অজানা
দংশন এবং কামড়ের ভয়ে ।
শক্ত.
নিষ্ঠুর
আমার জীবন
শুধু অর্থ উপার্জন
একমাত্র প্রচেষ্টা ও অবলম্বন ।
প্রতিদিন রাতে
আমার ধরা শরীর টেনে তুলি
আমার সংকীর্ণ বিছানা মধ্যে.
বন্ধ কম্পিত আঁখি
ঘুমাতে চেষ্টা করি সারা রাতি
আমি ভয় পায়
পরের দিন সকালে
আবার ও জাগতে হবে ভেবে ।
No comments:
Post a Comment