Friday, 19 October 2012

কাশ ফুল দেখলে মনে পরে দুর্গা ও অপুর কথা। তবে আমার বেশি মনে পরে ছেলেবেলা ও শরৎকাল। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিতে ফুটবল খেলা। মাঠ , ময়দান, গাছপালা সব সবুজে সবুজ। এই সময় বর্ষা থেমে থাকে তবে চলে যাই না। ঝমঝম বৃষ্টির দিন শেষ। গ্রামের প্রান্তে ছিল এক দিঘি। আজ ও আছে। জলে টইটম্বুর হয়ে যেত সেই দিঘি। এই দিঘির পারে কাশ ফুলের এক অপূর্ব সুন্দর বন তৈরি হত। জানি না সেই কাশবন আজ ও আছে কিনা। এই কাশ ফুল দেখলেই বুঝতে পারতাম শরৎ এসেছে । আর কিছুদিনের মধ্যেই মহালয়া! তারপরেই স্কুল ছুটি। তারপরেই হুড়মুড় করে এসে পড়বে পুজো।

No comments:

Post a Comment